আফগান প্রেসিডেন্ট হিসেবে ঘানির শপথ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫২
 
 
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আশরাফ ঘানি। সোমবার প্রেসিডেন্ট প্যালেসে শপথ গ্রহণ করেন তিনি। খবর: বিবিসির।
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী ফলাফল বিতর্কে ছয় মাস রাজনৈতিক অচলাবস্থা চলার পর শপথ গ্রহণ  করলেন ঘানি। 
দুই পর্বের নির্বাচনে প্রথম পর্বে ঘানির নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ জয়ী হন। পরে ঘানিকে জয়ী ঘোষণা করা হলে তা প্রত্যাখ্যান করেন আবদুল্লাহ। এতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সমঝোতা সরকার গঠিত হয়। সেখানে ঘানিকে প্রেসিডেন্ট ও আবদুল্লাহকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এই সমঝোতা চুক্তিকে তালেবানরা ‘যুক্তরাষ্ট্রের সাজানো নাটক” বলে অভিহিত করলেও ঘানি একে ‘প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের’ প্রশংসা করে একে ‘বিশাল জয়’ বলে চিহ্নিত করেছেন প্রেসিডেন্ট ঘানি।