বগুড়ায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ০১:৫৯
সোমবার সকালে মাদকদ্রব্য বিক্রির সময় উপজেলার মণ্ডলপাড়া থেকে আব্দুল আলীম (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান এর কার্যালয়ে নেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে ইউএনও সাইফুর রহমান খান আব্দুল আলীমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।