চট্টগ্রামের হালিশহরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে দক্ষিণ হালিশহর এলাকায় ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজের পেছনে ‘ফ্রেশার অ্যাপারেলস লিমিটেড’র ছয় তলা ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি একযোগে কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারখানায় কেউ আহত হয়েছেন কী না তাও জানা যায়নি।
