শিবালয়ে সিএনজি স্টেশনে বিস্ফোরণ, নিহত ৪

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫৬
মানিকগঞ্জের শিবালয়ে সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, বিআরটিসির বাস চালক নূর ইসলাম লেবু (৩৫), অটোরিকশা চালক শামীম উদ্দিন পাখি (৩৫) ও ফিলিং স্টেশনের কর্মী দেলোয়ার হোসেন (৪২)।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শিবালয়ে ফিলিং স্টেশনে একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হলে পাঁচজন অগ্নিদগ্ধ হন। এতে ওই স্টেশনের কর্মচারী হেলাল উদ্দিন (৪৫) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অগ্নিদগ্ধ তিনজন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান। বাকি দুইজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।