হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের এই নৈশভোজে ধর্মীয় রীতি অনুযায়ী নবরাত্রির উপোস থেকেছেন তিনি। খবর: এনডিটিভির।
প্রোটোকল অনুযায়ী নরেন্দ্র মোদির সামনে একটি প্লেট রাখা হয়েছে। তবে তিনি শুধু পানি করেছেন। নয়দিনের নবরাত্রির উপোসে মোদির ষষ্ঠ দিনের উপোস চলছে। প্রতিবছরই তিনি এই ধর্মীয় রীতি পালন করে থাকেন।
হোয়াইট হাউজের নৈশভোজে দুই দেশের মোট ২০ জন অতিথি উপস্থিত ছিলেন। ওবামার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুশান রাইস প্রমুখ। অপর দিকে মোদির সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর প্রমুখ।
