গণতন্ত্রের দাবিতে হংকংয়ের বিক্ষোভ চর্তুথ দিনে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৭

হংকংয়ের বিক্ষোভকারীরা চতুর্থ দিনের মত বিক্ষোভ চলছে। হংকংয়ের মূল কেন্দ্র ছাড়াও এর আশেপাশের এলাকার মূল অংশগুলো তারা দখলে রেখেছে। গত রবিবার রাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় এই আন্দোলন আরও জোরদার হয়েছে। খবর বিবিসির। চীনের এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চলে পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় চীনা কর্তৃপক্ষ ভেটো দেয়। এই পরিকল্পনা তুলে নেয়ার দাবিতে গণতন্ত্রের জন্য লড়াই করতে তারা এখন দৃঢ় প্রতিজ্ঞ। বিক্ষোভকারীদের ওপর সোমবার সকালে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিপেটা করলে এই আন্দোলনের আরও জোরালো হয়। হংকংয়ের রাস্তায় হাজার হাজার মানুষের এই বিক্ষোভ হংকং ও এর আশেপাশের মূল পয়েন্টগুলোতে একরকম অচলাবস্থা তৈরি হয়েছে।  IMG0

চারদিন ব্যাপী চলা এ বিক্ষোভ আন্তর্জাতিক মহল গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছে বলে জানাচ্ছেন সংবাদদাতারা। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা গভীরভাবে হংকংয়ের পরিস্থিতির পর্যবেক্ষেণ করছে। কর্তৃপক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউস একই সাথে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে তাদের দাবিগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জস আরনেস্ট বলেন হংকংয়ের মানুষের আকাঙ্ক্ষাকে ওয়াশিংটন সর্মথন জানিয়ে এসেছে।