কেরানীগঞ্জে ৪ খুন: আরেকজন গ্রেফতার

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১০:৫০
 
 
ঢাকার কেরানীগঞ্জে চার খুনের ঘটনায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামি হলেন নাসির।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান জানিয়েছেন, সকালে উল্লাপাড়া থানা পুলিশের সহায়তায় নাসিরের আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করা হয়।
এর আগে চার খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
গত ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর কালাকান্দি এলাকার ছয়তলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে সাজু (৩৫), তার স্ত্রী রাজিয়া বেগম ওরফে রঞ্জি (২৭) এবং তাদের দুই সন্তান ইমরান (৭) ও সানজিদা (৩) এর লাশ উদ্ধার করে পুলিশ।