ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে আহত ঝুট ব্যবসায়ী আরমান (৩৫) মারা গেছেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা ডান।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় আগানগরে নিজ বাসার সামনে আরমানকে গুলি করে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে আরমান গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
