খালেদা জিয়া সরকার হটাতে ষড়যন্ত্রে লিপ্ত : মুজিবুল হক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৭:৫০
 
 রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক সরকার হটাতে নানান ষড়যন্ত্রে লিপ্ত। 
মঙ্গলবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি চিত্র নায়ক ফারুকের সভাপতিত্বে  সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেত্রী ফালগুনী হামিদ, চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।