গাজীপুরের একটি গরুর হাট থেকে সাভার থেকে ছিনতাই হওয়া ২০টি গরু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর বিএডিসি সড়কের পশুরহাট থেকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত সুরুজ মিয়া (৪৫) ও জীবন (৩৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, উত্তর বঙ্গ থেকে ২৩টি গরু বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। সোমবার রাতে সাভারের সালেহপুর এলাকা ট্রাকটি ছিনতাই হয়। ছিনতাইকারীরা গরু গুলো গাজীপুরের চাপুলিয়ায় এলাকায় নিয়ে আসে। মঙ্গলবার বিকেলে বিএডিসি পশুর হাটে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০টি গরু উদ্ধার এবং ওই দুই ব্যাক্তি আটক করে। সাভার থানার এসআই শোয়েব মোল্লা জানান, ছিনতাই হওয়া ট্রাকটিও উদ্ধার হয়।
