গাজীপুরে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১১:০২
 
গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় আফরোজ স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীর।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই পুরো গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। সিগারেটের আগুন কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তার।
অগ্নিকা-ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন তিনি।