কক্সবারের টেকনাফে নাফনদী থেকে দেড় কোটি টাকার মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে টেকনাফ উপজেলার ৪ নং সুইচ গেইট এলাকার নাফনদীর সীমান্তে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে উদ্ধারকৃত ইয়াবার মুল্য দেড় কোটি টাকা বলে জানান।
