চলতি মৌসুমের কোনো লিগের সব ম্যাচেই অপরাজয়ী বার্সেলোনাকে আটকে দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগের খেলায় বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছে তারা। বার্সার পক্ষে লিওনেল মেসি ও নেইমারের গোলের বিপরীতে পিএসজির গোলদাতারা হলেন দাভিদ লুইস, মার্কো ভেরাত্তি ও ব্লেইস মাতুউদি।
নিজেদের মাঠে দশম মিনিটে পিএসজিকে এগিয়ে নেন লুইস। অবশ্য তার দুই মিনিট পরই গোল করেন বার্সেলোনার মেসি। তবে বিরতির আগেই পিএসজিকে আবারও লিড এনে দেন মার্কো ভেরাত্তি। বিরতির আগে পিএসজি-বার্সেলোনার স্কোর দাঁড়ায় ২-১।
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় পিএসজি। গ্রিগোরি ফন ডার উইলের নিচু ক্রস থেকে বার্সার জালে তৃতীয়বারের মতো বল জড়ান মাতুউদি। ৩-১ গোলে এগিয়ে যায় পিএসজি। দুই মিনিটের ব্যবধানে স্কোরলাইন ৩-২ করেন নেইমার। কিন্তু এরপর আর কোনো গোলের দেখা পাওয়া যায়নি। সূত্র: ওয়েবসাইট।
