ঝিনইদহের কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া মাদ্রাসা থেকে শিবিরের ৬ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের ছাড়ানোর জন্য তদবির করায় হরিণদিয়া মাদ্রাসার শিক্ষক আবু তাহরকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শিবির কর্মীরা হচ্ছেন, কাগমারি গ্রামের মানুন হোসেন, ঘাঘা তালশার গ্রামের রেজাউল করিম, বলাবাড়ে গ্রামের মিশন হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, মামুনশিয়া গ্রামের হাসান আলি ও ঝিনাইদহ সদর উপজেলার চাঁদেরপোল সিহাব উদ্দিন। কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, গ্রেপ্তারকৃতরা মাদ্রাসায় বসে রাস্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
