আওয়ামী লীগ ও মহাজোট বসে থাকবে না : সুরঞ্জিত

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৮:০৪


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে না ফেরা পর্যন্ত মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর কথা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার দরকার নেই। আওয়ামী লীগ জনগণের দল। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। তিনি জনগণের মনের ভাষা বোঝেন। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীকে কখনো প্রশ্রয় দেননি, আশা করি এবারও দেবেন না।
সুরঞ্জিত সেন গুপ্ত বুধবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন। চলমান রাজনৈতিক বিষয় নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের নেতা সাজ্জাদ হোসেন সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু প্রমুখ বক্তব্য রাখেন।