ইউক্রেনের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দখলকৃত দোনেৎস্কে বুধবার দু’টি পৃথক হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষগুলো এসব হমলার জন্য রুশ-পন্থী বিদ্রোহীদের দায়ী করে বলেছে, একটি স্কুলে ক্লাস শুরুর প্রথম দিনেই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।
কিয়েভ-পন্থী আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘নগরীর উত্তর দিকে অবস্থিত একটি স্কুলের পাশে একটি গোলার আঘাতে চারজন নিহত এবং অপর আটজন আহত হয়েছে। এছাড়া একটি যাত্রীবাহী মিনিবাসে অপর একটি গোলার আঘাতে আরো ছয়জন নিহত হয়েছে। সূত্র- বাসস।
