নাটোরে জামায়াত-পুলিশ সংঘর্ষে গুলি, আহত ১০

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৯:৪৬
 
 
 
ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বক্তব্য দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর গ্রেফতার দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত। বুধবার বিকালে তৌহিদী জনতার ব্যানারে জামায়াত নেতাকর্মীরা মিছিল বের করলে বাঁধা দেয় পুলিশ। ফলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের লাঠিচার্জে আহত হয় ১০ জন। মিছিল থেকে জেলা জামায়াতের আমির ইউনুস আলীসহ ২০ জনকে আটক করা হয়েছে।