জামায়াত নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ০১:২৯

কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিক উদ্দিনকে (৫০) বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের লাহিনী বটতলা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে রফিক উদ্দিন শহরে বড় ধরনের নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল। এমন খবরের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দেওয়া হয়।