‘আমাকেও ক্রসফায়ারে দিন’

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ১৮:১১
বুধবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চোরাচালান, মাদক ও মানব পাচার বিরোধী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টেকনাফের আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘আজ আমি ঘোষণা করছি, সাংসদ হিসেবে আমি যদি ইয়াবা ব্যবসায় জড়িত থাকি, আমাকেও ক্রসফায়ারে দিন। আমার ভাই কিংবা আত্মীয়স্বজন জড়িত থাকলে সবার আগে তাদেরও ক্রসফায়ার দাবি করছি।’ জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. মোজাম্মেল হক খান।