গুলশানে গতকাল বুধবার ভোররাতে গরু ছিনতাই করার সময় চারজন হাতেনাতে ধরা পড়ে। তাদেরকে পিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মানিক, আবদুল জলিল, দেলোয়ার হোসেন ও জামিল হোসেন। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গুলশান ২ নম্বরে কসাইখানায় নিয়ে যাওয়ার সময় চার ছিনতাইকারী চারটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
