ধানমন্ডি লেকে যুবকের লাশ

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ০৫:৪২

গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডি লেক থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। ধানমন্ডি থানার পুলিশের বক্তব্য, গত মঙ্গলবার বিকেলে ওই যুবক লেকে নেমেছিল। তখন নিরাপত্তাকর্মীরা তাঁকে উঠিয়ে আনার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তাঁকে আর দেখা যায়নি। এরপর তাঁকে উদ্ধারে অভিযান চালানো হয়েছিল। কিন্তু খোঁজ পাওয়া যায়নি। গতকাল বিকেলে তাঁর লাশ ভেসে ওঠে।। স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরে লেকের আশপাশে ঘোরাফেরা করতেন। তাঁদের ধারণা, যুবকটির মানসিক সমস্যা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ধানমণ্ডি থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।