চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের চিনকি আস্তানা স্টেশনে ডাবল লাইন থেকে সিঙ্গেল লাইনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
চিনকি আস্তানা থানার স্টেশনের মাস্টার উত্তম কুমার জানিয়েছেন, ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ চলছে। ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
