হংকংয়ের বিােভকারীদের প্রতি সংযত আচরণ করার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এসময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উপস্থিত ছিলেন। খবর: বিবিসির।
প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়েছে পড়ছে বিােভ। বিােভকে নিয়ন্ত্রণের জন্য বাড়ছে সরকারি চেষ্টাও। এই অবস্থায় হংকংয়ের বিােভকারীদের প্রতি সরকার যেনো সংযত আচরণ করে সেই বিষয়ে চীনকে আহ্বান করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
তবে কেরির এই আহ্বানের জবাবে কড়া জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই। শুধু তাই যুক্তরাষ্ট্রকেও সতর্ক করেছেন তিনি।
ওয়াং ই বলেছেন, হংকংয়ের ঘটনাটি চীনের একেবারেই অভ্যন্তরীণ ব্যাপার। সব দেশেরই উচিত চীনের সার্বভৌমত্বকে সম্মান করা এবং আন্তর্জাতিক সম্পর্কের এটি হচ্ছে একটি মূলনীতি।
মি. ই আরো বলেছেন, যে সমস্ত অবৈধ কর্মকা- সমাজে বিশৃঙ্খলা তৈরি করে কোনও দেশ বা কোনও সমাজই সেটিকে গ্রহণ করে না।
একটি পূর্ণ স্বাধীন নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে গণতন্ত্রপন্থীরা।
হংকংয়ের চিফ এক্সিকিউটিভ চি লিউংকে বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করার জন্য বুধবারে সময় বেঁধে দিয়েছে বিােভকারীরা। আর যদি এই সময়ের মধ্যে চি লিউং পদত্যাগ না করলে সব সরকারি ভবন দখল করে নেয়ার জন্যও আল্টিমেটাম দিয়েছে বিােভকারীরা।
