ইন্টারনেট প্রযুক্তি সর্বসাধারণের ব্যবহার উপযোগী করার নিমিত্তে গাজীপুরের জয়দেবপুর জংশনে ‘ওয়াই ফাই জোন’ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল ইসলাম ওই ‘ওয়াই ফাই জোন’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে জয়দেবপুর জংশন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুহসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেবাস্টিন রেমা, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর এমএ বারী, এনডিসি মো. সাজিদ আনোয়ার, জংশনের প্রধান মাস্টার জিয়া উদ্দিন সরদার প্রমুখ।
অনুষ্ঠানে জয়দেবপুর জংশনের পাশাপাশি ভাওয়াল রাজবাড়ি মাঠ এলাকাকে ‘ওয়াই ফাই জোন’ ঘোষণা করে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম বলেন, এ দুটি স্থান থেকে একসঙ্গে একশ’ জন করে মানুষ ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবেন।
