হজ ও তাবলিগ জামায়াত সম্পর্কে কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে খুলনায় আলাদা দুইটি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় দৈনিক অণির্বান পত্রিকার সম্পাদক অধ্য আলী আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস.এম ওয়াছিউর রহমান বাদী হয়ে খুলনা মহানগর আমলি আদালত ‘ক’ অঞ্চলে মামলা দুইটি দায়ের করেন।
আদালতের বিচারক আবির পারভেজ মামলা দুইটি আমলে নিয়েছেন। সন্ধ্যায় এ সংক্রান্ত আদেশ প্রদান করা হবে বলে আদালত সূত্র জানিয়েছে।
