বৃহস্পতিবার বিকালে মাওয়া কাছে পদ্মায় ফেরির ধাক্কায় স্পিডবোট উল্টে ১১ যাত্রী আহত হয়েছে। আহত যাত্রীরা স্থানীয়ভাবে চিকিত্সা নেয়ার পর আবার গন্তব্যে রওনা হয়েছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্য খন্দকার খালিদ হোসেন জানান, বিকাল ৩টায় মাওয়া থেকে ১১ যাত্রী কাওড়াকান্দি রওনা হয়। প্রায় ২শ’গজ যেতেই স্পিডবোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এই সময় মাওয়াগামী ফেরি রানীগঞ্জ ধাক্কা দিলে এটি উল্টে যায়। যাত্রীরা লাইফ জ্যাকেট পরিহিত থাকায় ভেসে থাকে। দ্রুত মাওয়া থেকে বেশ কয়েকটি স্পিডবোট গিয়ে সকল যাত্রীকে উদ্ধার করে।
