পাকিস্তানে যাত্রিবাহী বাসে বোমা হামলায় নিহত ৭

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ১৮:১৬
 

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রিবাহী বাসে বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। বৃহস্পতিবার পেশোয়ারের উপকণ্ঠে এই ঘটনা ঘটে। দেশটির পুলিশ প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।
সিনিয়র পুলিশ কর্মকর্তা নজিবুর রহমান বলেন, ‘হাঙ্গুগামী বাসটির একটি আসনের নিচে পেতে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। এতে অন্তত সাতজন লোক নিহত এবং অপর ছয়জন আহত হয়েছে।’
এ হামলার উদ্দেশ্য এখনো পরিস্কার নয়। তবে পুলিশ জানায়, এ অঞ্চলটি শিয়া-সুন্নি সংঘাতের জন্য পরিচিত। ফলে তারা এর পেছনে এ ধরনের গোষ্ঠীগত দ্বন্দ্ব কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করছেন।
পেশোয়ারের প্রধান লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র সৈয়দ জামিল শাহ মৃতের সংখ্যা নিশ্চিত করেন। সূত্র- বাসস।