সুইজারল্যান্ডের সীমান্তের কাছে ফ্রান্সে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ সুইস নাগরিক নিহত ও দুই জন আহত হয়েছেন।
ফরাসি পুলিশ জানিয়েছে, সুইস সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত মোন্তবেলিয়ার্দ নগরীর কাছে একটি বাড়ির বাগানে ইসি-১৩০ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর এএফপি’র।
সুইজারল্যান্ড বিমানবন্দর থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে মোন্তবেলিয়ার্দ বিমানবন্দর থেকে কয়েকশ মিটার দূরে এটি বিধ্বস্ত হয়।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
