সারদা কেলেঙ্কারি: মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবের অ্যাকাউন্ট বন্ধ

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ২১:৪৭
 
পশ্চিমবঙ্গে সারদার কাছ থেকে কয়েক কোটি রুপি নেয়ার অভিযোগে বন্ধ করে দেয়া হলো কলকাতার দুই ফুটবল ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট । পাশাপাশি ভবানীপুর এবং কালিঘাট ক্লাবেরও অ্যাকাউন্ট সিল করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর ফলে খেলোয়ারদের বেতন দেয়া নিয়ে সমস্যায় পড়বে ক্লাবগুলি।
পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ আমানতকারীর দুই হাজার কত টাকা হাতিয়ে প্রতারণা করেছে বেসরকারী আর্থিক সংস্থা সারদা। তদন্তে নাম সি বি আই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ঘটনায় সংস্থার প্রধান সুদীপ্ত সেনসহ তৃনমূল কংগ্রেসের এম পি কুনাল ঘোষকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকারকে। তদন্তে নেমে জানা গেছে বিভিন্ন সুবিধা পাওয়ার আসে  মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবের তহবিলে টাকা দিয়েছিল সারদা গোষ্ঠী। ই ডি সূত্রে খবর, এই  দুই ক্লাবের তহবিলের মধ্যে সারদার কয়েক কোটি টাকা রয়েছে৷‌ সেই কারণে এমন সিদ্ধাম্ত৷‌
এরপরই এই দুই ক্লাবসহ গড়ের মাঠের ৪ ক্লাবের অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই সিদ্ধান্তে সংকটে পড়েছে দুই ক্লাবই। মোহনবাগান ক্লাবের সিকিম গভর্নর্স গোল্ড কাপে আদৌ খেলতে যাওয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব বিদেশীদের টাকা দেয়া নিয়ে চিন্তা পরেছে। ক্লাবের সচিব কল্যাণ মজুমদারের বক্তব্য, ‘বিদেশি ফুটবলাররা  বেতন না পেয়ে ফিফায় নালিশ করলে সর্বনাশ হয়ে যাবে৷‌ ভারতীয় ফুটবলের বদনাম হবে৷‌ তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে দুই ক্লাবের তরফে ইডি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।