সিয়েরা লিওনে ‘ভয়ানক হারে’ ছড়িয়ে পড়ছে মারাত্মক ইবোলা ভাইরাস। আন্তর্জাতিক দাতব্য সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে গত এক সপ্তাহে সিয়েরা লিওনে নতুন করে অন্তত ৭৬৫ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। অথচ সারা দেশেই তাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য রয়েছে মাত্র ৩২৭টি হাসপাতাল-শয্যা। এ বছরের ইবোলা সংক্রমণে পশ্চিম আফ্রিকায় এরই মধ্যে তিন হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে অন্তত ৭ হাজার ১৭৮ জন। ফলে দেশটিতে প্রতি ঘণ্টায় অন্তত পাঁচজন এতে আক্রান্ত হচ্ছে।
বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী বলেন, ‘এখনই জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে সিয়েরা লিওনে চলতি মাসের শেষে প্রতি ঘণ্টায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ১০-এ উঠতে পারে।’
