ডাকাতি: শিশুসহ ৩ জন আহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ০২:১৬

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাকদি গ্রামে গত বুধবার দিবাগত রাতে নূর ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, ১৫ থেকে ২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আট ভরি স্বর্ণালংকার, ১০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন সেট লুট করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে তাঁদের কুপিয়ে সটকে পরে ডাকাতেরা। পরে টহল পুলিশ তিনজনকে আটক করে। 

ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এক শিশুসহ তিনজন আহত হন। আহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা, তাঁর ছোট ভাই ও তিন বছর বয়সী ভাতিজা। নূর ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।