কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটেংঘর ইউনিয়নের ঘোড়াশাল বেইলি ব্রিজের উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কাদের (৪০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই কনস্টেবল। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত এসআই আব্দুল কাদের মুরাদনগরের শিদ্বীরগঞ্জ পুলিশ ক্যাম্প এর ইনচার্জ ছিলেন। আহতরা হলেন, আলমগীর হোসেন ও শরীফুল ইসলাম। তিনি চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। রির্পোট লেখা পর্যন্ত নিহতের লাশ কুমিল্লা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। আহত দুই কনস্টেবলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, দুই কনস্টেবলসহ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের মোটরসাইকেলে চড়ে পূজামণ্ডপগুলো পরিদর্শন করছিলেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল কুমার বট্ট্র জানান, কুমিল্লা পুলিশ লাইনে বাদ জুম্মা নিহতের জানাযা শেষে সরকারি নিয়ম অনুযায়ী লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
