সিরাজগঞ্জে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১১:১৩
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চারাবাড়ি গ্রামের কালাম (৫০) ও বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের  বেলাল হোসেন (৩০)।  
 
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে শুক্রবার ভোরে মোটরসাইকেলে করে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ আসছিলেন বেলাল, কালাম ও অপর একজন। ভোর সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বেলাল নিহত হন। আহত হন কালামসহ অপর দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সকাল সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় কালাম মারা যান।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।