বাঘায় বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৪

রাজশাহীর বাঘায় এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের নাম গোলাম হোসেন (৬৮)। পরিবারের লোকজন জানিয়েছে, সকলের অজান্তে নিজ শয়ন ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গোলাম হোসেন। গোলাম হোসেনের বাড়ি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামে।

স্থানীয়রা জানায়, গোলাম হোসেন দীর্ঘদিন থেকে পেটের ব্যাথায় ভূগছিলেন। এই ব্যাথা সহ্য করতে না পেরে শুক্রবার সকাল ৭টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে বাঘা থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়ায় লাশ হস্তান্তর করে।

আরও পড়ুনঃ গৌরনদীতে অপহরণের ৬দিন পরেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান, ‘বৃদ্ধ তার পেটের ব্যাথার কারণে আত্মহত্যা করেছে। এ খবর নিশ্চিত হওয়াসহ পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনে কোনো বাঁধা নেই।

ইত্তেফাক/নূহু