ঢাকা-মাওয়া মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১২:২১

ঢাকা-মাওয়া মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মুন্সীগঞ্জের মাওয়াঘাটে প্রায় ১০ কিলোমিটর এলাকা জুড়ে ভয়াবহ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
আজ শুক্রবার সকাল থেকে এই যানজটের কারণে মাওয়া ঘাটে ফেরী পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় হাজার খানেক যানবাহন। এ অবস্থায় রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সড়ক যোগাযোগ স্থবির হয়ে পড়েছে।