মধুখালীতে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৪, ১৫:২৬
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।
 
জানা গেছে, ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ঢাকা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসের এক যাত্রী জানালার বাহিরে মাথা বের করলে অপর দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক মাথায় ধাক্কা দেয়। এতে ওই যাত্রী মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত রুবেল পিং-ওলিয়ার রহমান মাস্টার  (৩০) ঝিনাইদহের  কালিগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের বাসিন্দা।
 
কানাইপুর হাইওয়ে পুলিশের এস আই আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।