জেলার রামগঞ্জ উপজেলায় পবিত্র হজ্ব ও ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামাত সম্পর্কে মন্ত্রিসভা থেকে সদ্য বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর কটুক্তি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা লতিফ সিদ্দিকীর নাস্তিক-মুরতাদি কর্মকা-ের দায়ে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
শুক্রবার বাদ জুমা সোনাপুর বাজার বড় মসজিদ থেকে আয়োজিত বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ ইসলামী শাসনতন্ত্রের সভাপতি সেলিম আটিয়া, মাও লুৎফুর রহমান প্রমুখ।
