সাতক্ষীরার আশাশুনিতে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় স্বামী কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী মেহেরুন্নেচ্ছাকে (২০) আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সরাপপুর গ্রামের জহিরুদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় সরাফপুর ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, মেহেরুন্নছা পরকীয়া করে অন্য একজনের ঘর ছেড়ে জাকির হোসেনকে (২৫) বিয়ে করে। সম্প্রতি সে অন্য আরেকজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরুন্নেচ্ছা জাকির হোসেনকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে।
আশাশুনি থানার ওসি (তদনস্ত) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেহেরুন্নেচ্ছাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
