দশমী উদযাপনে পাটনায় পদদলিত হয়ে ৩২ জন নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ০০:৩৪

শনিবার সন্ধ্যায় ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনার গান্ধী ময়দানের পাশে বিজয়া দশমী উদ্‌যাপনের সময় পদদলিত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বিহারের স্বরাষ্ট্রসচিব আমির সোহানির বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, গান্ধী ময়দানের বাইরে রামগুলাম চকসংলগ্ন এলাকায় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটে।
ঘটনার সময় কিছু লোক মূর্ছা গেছেন। তাঁদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পদদলনে আহত ব্যক্তিদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন সরকারের শীর্ষ ব্যক্তিরা।