ঈদুল আজহা উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে বন্দরে গতকাল শুক্রবার থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ৭ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে রেলপথে সব ধরনের পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর স্টেশনের মাস্টার মীর মো. লিয়াকত আলী বন্দরে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
