মাওয়ায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১২:৩৯

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে পারাপারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। শনিবার ভোর থেকেই ঈদে ঘরমুখী মানুষদের চাপ বেড়েছে। প্রাইভেটকারসহ ছোট ছোট যানবাহনসহ যানজট তীব্র আকার ধারণ করেছে।
নৌরুটের মাওয়া চৌরাস্তা ছাড়িয়ে যানবাহনের দীর্ঘ লাইন এখন ঢাকা-মাওয়া মহাসড়কের সমষপুর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। পারাপারের অপেক্ষায় আটকা পড়ায় শত শত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খন্দকার খালিদ হোসেন জানান, শনিবার সকাল থেকেই ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখো মানুষের ঢল দেখা যাচ্ছে মাওয়া ঘাটে। প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ৫ শতাধিক যানবাহন এখন পারাপারের অপেক্ষায় রয়েছে।