মির্জাপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৪০

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৩:৩০
 
টাঙ্গাইলের মির্জাপুরে একটি বাস উল্টে খাদে পড়ে শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার সোহাগপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। 
গোড়াই হাইওয়ে থানার ওসি যুবাইদুল আলম জানান, চট্রগ্রাম থেকে রংপুরগামী অতিরিক্ত যাত্রীবাহী একটি বাস সোহাগপাড়া এলাকায় অভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পরে যায় । এতে অন্তত শিশুসহ ৪০ জন আহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহতদের সবার বাড়ি রংপুর ও দিনাজপুর জেলায় বলে জানা গেছে।