বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকার ভাবছে বিএনপির নেতা-কর্মীদের হত্যা-নির্যাতন করে তাদের অপকর্ম ঢেকে পার পেয়ে যাবে। কিন্তু এভাবে তারা পার হতে পারবে না। শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বিচারে হত্যা-গুমের বিভীষিকার পরও বিএনপির শক্তিবৃদ্ধি ও জনসমর্থনে সরকার ঈর্ষান্বিত হয়ে পড়েছে। তাই মিথ্যা মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে বিরোধী দলকে নির্যাতনের মধ্যে রাখতে চাইছে। তারা মনে করেছে, এতে নিজেদের সন্ত্রাস, ডাকাতি, লুটপাটসহ সকল কুকীর্তি ঢাকা পড়ে যাবে।
তিনি বলেন, মতাসীনরা সরকারি ব্যাংক, বীমা ও শেয়ার মার্কেট লুট করেছে। আর এখন এগুলোর দায় মেটাতে তারা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিচ্ছে।
রিজভী বলেন, সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গ্যাসের দাম বাড়িয়ে, সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি করে, নির্বিঘেœ রাজত্ব করতে পারবেন না। এর পরিণাম ভালো হবে না।
