গাজীপুরের কাপাসিয়ায় নিজ ঘরের খাটের নিচ থেকে নাজমুন নাহার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার কার হয়। এ ঘটনায় স্বামী জালাল উদ্দিনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে স্ত্রী ও শিশু ছেলে সঙ্গে নিয়ে জালাল কাপাসিয়া বাজারে কেনাকাটা করেন। রাত ১২টার দিকে হঠাৎ ঘরের দরজা খুলে নাজমুন নাহারকে খুঁজে পাচ্ছে না বলে দাবি করে তিনি। এসময় প্রতিবেশীরা খাটের নিচে নাজমুন নাহারের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকালে নাজমুন নাহারের মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নাজমুন নাহারের বাবা নূরুল ইসলাম অভিযোগ করেন, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তার মেয়েকে হত্যার পর জালাল লাশ গুমের চেষ্টা চালায়।
