হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৫:৫১
 
ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নূরুল আমিন (৪০) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। শনিবার দুুপুরে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- হালুয়াঘাট সদরের নবী হোসেন (৪৫) ও পত্রিকা হকার বোরহান উদ্দিন (৪০)।
জানা গেছে, হালুয়াঘাট বাসটার্মিনালে প্রবেশের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর বাসটি তুলে দেয়। এতে দিলে ঘটনাস্থলে নূরুল আমিন মারা যান। গুরুতর আহত পত্রিকা হকার বোরহান উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।