সিরাজগঞ্জের রায়গঞ্জে পিকআপভ্যান ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ফেন্সি খাতুন (১৮) নামে এক তরুণী ও নিহত ও চারজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভূইয়াগাঁতী শ্মশানঘাট মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ঢাকা থেকে গাইবান্ধা অভিমুখী একটি মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফেন্সি খাতুন মারা যান। গুরুতর আহত হন আরো চারজন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত তিস্তা হোসেন জানান, তিনি সপরিবারে ঈদ উদযাপন এবং ঐ কন্যার বিয়ের জন্য গ্রামের বাড়ি যাচ্ছিলেন। থানায় মামলা হয়েছে।
