লক্ষ্মীপুরের ৯ গ্রামে ঈদুল আজহা উদযাপন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৬:০১
 
সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারো লক্ষ্মীপুরের তিন উপজেলায় নয়টি গ্রামে শনিবার ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
 রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুর, বিঘা, দক্ষিণ পাড়া, ও রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার বশিকপুর, পূর্ব পাঁচ পাড়া, ও মহাদেবপুরসহ নয়টি গ্রামে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।  
এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে বিভিন্ন সময়ে ঈদের নামাজ আদায় করেন।
রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুল নুরানী মাদ্রাসা মাঠে  ঈদের জামায়াত আজ শনিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ।
মাওলানা ইসহাকের (রঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে মিল রেখে ঈদসহ ধর্মীয় উৎসব পালন করে আসছে।