গরু বোঝাই ট্রাক লুট

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৬:১২
 
 
ঢাকায় যাওয়ার পথে ডাকাতির শিকার হয়েছে একটি গরু বোঝাই ট্রাক। কুমিল্লার মুরাদনগর থেকে যাত্রা করে শুক্রবার রাত ১২ টার মেঘনা এলাকা অতিক্রমের সময় এই ডাকাতি সংগঠিত হয়।
 
ট্রাকটিতে ১০টি অস্ট্রেলিয়ান গরু ছিল। যার মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। ডাকাতি শেষে ট্রাকে থাকা ব্যবসায়ী, চালক ও হেলপারকে অজ্ঞান অবস্থায় ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ফেলে দিয়ে যায় ডাকাত সদস্যরা। এছাড়াও দুইজনকে আহত করেছে তারা।
 

আহতদের রবাত দিয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, রাত ১১টায় মুরাদনগরের শিল্পপতি মিজানুর রহমানের খামার থেকে ট্রাকযোগে ১০টি ষাড় গরু ঢাকার গুলশান ও উত্তরায় নিয়ে যাওয়া হচ্ছিল। মুরাদনগর ছেড়ে মেঘনা এলাকা অতিক্রমকালে অন্য একটি ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ডাকাতদল গরু বোঝাই ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাঁধা দিতে গিয়ে মারধরের শিকার হয় গরুর খামারের লোকজন ও ট্রাক চালক।