কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৭:৩৩
 
 
কুমিল্লায় দ্রুতগামী অজ্ঞাত ট্রাকের চাপায় আনোয়ারুল হক রাসেল (৩২) ও নিশাত (৩০) নামে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় ফেনীগামী একটি মোটর সাইকেলকে ঢাকামুখি অজ্ঞাত একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মোটরসাইল আরোহী আনোয়ারুল হক রাসেল ও নিশাত নিহত হয়। হাইওয়ে ময়নামতি থানার এসআই হুমায়ুন কবির জানান, নিহত আনোয়ারুল হক ফেনী জেলার মুহাম্মদপুর গ্রামের আমিনুল হকের পুত্র এবং নিশাত একই গ্রামের আব্দুল হাই এর পুত্র এবং তারা ২ জন চাচাত-জেঠাতো ভাই। নিহতের স্বজনরা জানায়, তারা নারায়ণগঞ্জের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি শাখায় চাকুরী করত। ঈদের ছুটিতে তারা দুজন মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিল। বিকালে তাদের লাশ বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।