মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৭:৪২
 
 
মুন্সীগঞ্জে গজারিয়ায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার বিকালে উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
গজারিয়া হাইওয়ে পুলিশের এস আই আশরাফ উদ্দিন জানান, এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের কাছে একটি মোবাইল পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে খবর দেয়া হয়েছে। নিহতের বাড়ি মতলব হতে পারে। লাশটি ভবের চর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে বাসটি পালিয়ে গেছে।